জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন
- Update Time : ০৬:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন। সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে বৃহস্পতিবার (২০ জুন) অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। তিনি ইতিপূর্বে দক্ষিন সুনামগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন জেলার ৪ বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেন।
জানাগেছে, সুনামগঞ্জ জেলায় সব্বোর্চ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার, ডাকাতি, গনধর্ষণ মামলার মূল রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার, আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনার স্বীকৃতিস্বরূপ জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী তিনি আন্তরিক ভাবে কাজ করার জন্য থানার সকল অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগনদের আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।





























