০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইজিবাইক বন্ধের দাবিতে মানববন্ধন
- Update Time : ১২:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৭ জুন সোমবার স্থানীয় পৌর পয়েন্টে অটোরিকশা (সিএনজি) সমিতির মালিক ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়। অটোরিকশা (সিএনজি) জগন্নাথপুর পশ্চিমপাড় শ্রমিক সমিতির সভাপতি আজাদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পূর্বপাড় সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজর, শ্রমিক নেতা মোশাহিদ মিয়া, আজিজ আহমদ, আলী রাজ, সেবুল মিয়া, দুলন মিয়া প্রমূখ। এতে শতশত প্রতিবাদী শ্রমিকরা অংশ গ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, জগন্নাথপুর পৌর শহরে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যাটারি ইজিবাইক (টমটম) এর নৈরাজ্যে সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।





























