জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৬
- Update Time : ০৯:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৬জন অাসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই রাজিব রহমান, এসআই লুৎফুর রহমান, এসআই অনুজ কুমার দাসের সহযোগীতায় একদল পুলিশের অভিযানে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের গোলা উদ্দিনের ছেলে জিআর ১২৩/১৫ (জগঃ) এর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী মালাই, চিলাউড়া গ্রামের ঠাকুর ধন উল্লাহর ছেলে সিআর ১৫৭/১৮ পলাতক অাসামী আঃ শহিদ (৫৫), আঃ শহিদের ছেলে লাল মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়েছে।
এদিকে এসআই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশের অভিযানে উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া গ্রামের আনজব আলীর ছেলে জিআর ৪৫/১৬ এর ৫ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ মোজাহিদ আলী, সাঙ্গিয়ারগাঁও গ্রামের সমজেদ উল্লাহর ছেলে জিআর ৫৫/১৪ এর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে এএসআই আনোয়ার হোসেনের সহযোগীতায় একদল পুলিশের অভিযানে মিরপুর ইউনিয়নের অাধুয়া গ্রামের হাজী ফজর আলীর ছেলে জিআর ০৭/১৬ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ দিলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও এসআই অনুজ কুমার দাস, এসআই আফছার আহমদ, এএসআই মুক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মনু মিয়ার ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-০৩(০৫)১৯ এর পলাতক আসামী ডাকাত আলতাব হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অাসামীদেরকে রোববার (১৬ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























