জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩
- Update Time : ০৬:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশের পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে উপজেলার চিলাউড়া (পুঞ্জি) গ্রামের মৃত কদরিছ মিয়ার ছেলে সিআর ৩৮/১৭ এর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফিরোজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে এএসআই মোঃ শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশের অভিযানে বানিয়াচং থানার দেশমুখা গ্রামের মৃত নতুন মিয়ার ছেলে জিআর ৫১/১৯ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আঙ্গুর মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এসআই কবির উদ্দিনের নেতৃত্ব একদল পুলিশের অভিযানে কাতিয়া (নয়াবাড়ী) গ্রামের মাহমুদ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (১৩ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























