জগন্নাথপুর পশ্চিম ও পৌর তালামীযের ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০৫:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত আলিমে দ্বিন সামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলা (রহ.)মোবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পশ্চিম ও পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্ভোদন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর স্থায়ী কমিটির সদস্য হযরত মাওলানা অধ্যক্ষ ছমির উদ্দীন। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম আলফাজ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা ছালিক আহমদ সুমন। জগন্নাথপুর পশ্চিম উপজেলার সভাপতি মোঃ হাবিবুর রহমান ও পৌর সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস মুন্না ও পৌর সাধারণ সম্পাদক মোঃ ইমরান আহমদের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পশ্চিম উপজেলা তালামীযের অর্থ সম্পাদক ক্বারি ইউনুস আলী, নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন শাখার অফিস সম্পাদক ইমরান আহমদ জিলানি। এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ শামসুল ইসলাম সুজল, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আজমল হোসেন জামি, সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ সাহেব, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক হাফিজ তারিছ আলী প্রমূখ। বিজ্ঞপ্তি





























