জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন তালামীযের ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন
- Update Time : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলাধীন পাটলী ইউনিয়ন শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ ২৮ রামাদ্বান সোমবার ইউনিয়ন কার্যালয় রসুলগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক শমসু মিয়া সুজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা সদরুল আমীন, জেদ্দা আল ইসলাহর প্রচার সম্পাদক বজলুর রহমান হাবীব, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ ছালিক, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শাহ আলম, এম সি কলেজ তালামীযের সদস্য ছামি আহমদ।
ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি জুবায়ের আহমদ, সালমান আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ রাফু, সেজু কোরেশী প্রচার সম্পাদক মাসেদ মিয়া মাহিদ, সহ প্রচার সম্পাদক সফর আলী, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়েজ আহমদ হাসনাত প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশুদের মধ্যে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





























