জগন্নাথপুরে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদক, জঙ্গি, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ, দব্যমূল্য নিয়ন্ত্রন সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলার ১নং কলকলি ইউপির সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম ও এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধরীর পরিচালনায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপেক্টার তদন্ত নব গোপাল দাশ। এসময় বক্তব্য রাখেন ১নং কলকলি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল হোসেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল আহমদ, কামারখাল গ্রামের আব্দুল মালিক, শ্রীধরপাশা গ্রামের জুলফুকার আলী, আশরাক আলম কোরেশী, ফয়সল মিয়া, হাবিবুর রহমান মেম্বার, লিয়াকত হোসেন অমৃত মেম্বার, মাওলানা মতিউর রহমান, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রোকন উদ্দিন, গলাখাল গ্রামের মাওলানা সরোয়ার হোসেন সাদিপুর গ্রামের জসিম উদ্দিন প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























