সৈয়দপুরে মুক্তিযোদ্ধা অাব্দুস শহিদ আর নেই : বিভিন্ন মহলের শোক
- Update Time : ১১:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (পশ্চিমপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা অাব্দুস শহিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জানাগেছে, সোমবার (২৭ মে) সকালে বীর মুক্তিযোদ্ধা অাব্দুস শহিদ(৬৬) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২৭ মে সোমবার বাদ যোহর সৈয়দপুর দরগাহ জামে মসজিদে বীর মুক্তিযোদ্ধা অাব্দুস শহিদের নামাজে জানাজা সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা অাব্দুস শহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অালহাজ্ব মোহাম্মদ অাবুল হাসান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার অালী, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি কবির অাহমদ হিড়া, সহ-সভাপতি অাব্দুল হক কামালী, সাধারণ সম্পাদক হাজি সোহেল অাহমদ খান টুনু, জগন্নাথপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অাব্দুল তাহিদ, সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের অাহবায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হিফজুর রহমান তালুকদার জিয়া এক যৌথ শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী অাত্মার মাগফেরাত কামনা করেন।





























