১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শ্রীধরপাশা গ্রামের দুইপক্ষের বিরোধ নিস্পত্তি

  • Update Time : ০৫:১৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিস্পত্তি হয়েছে।

জানাগেছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর শ্রীধরপাশা গ্রামের মাদ্রাসার জমি নিলাম নিয়ে ফয়সল মিয়া ও জাবেদ আলম কোরেশীর লোকজনের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ১ জন নিহত সহ শতাধিক লোক আহত হন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হামলা ও মামলার ঘটনায় এলাকা পুরুষ শুন্য হয়ে পড়ে। অবশেষে জগন্নাথপুর থানা পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষের বিরোধ আপোষে নিস্পত্তি হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে।

জানাগেছে, ৩ ডিসেম্বর সোমবার স্থানীয় মোহাম্মগঞ্জ বাজারে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে উভয় পক্ষের বিরোধ নিস্পত্তির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষের সম্মতিতে সৃষ্ট বিরোধ নিস্পত্তি করা হয়। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান বলেন, উভয় পক্ষের সৃষ্ট বিরোধটি সাময়িকভাবে নিস্পত্তি করা হয়েছে। নির্বাচনের পরে পুরোপুরি নিস্পত্তি করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শ্রীধরপাশা গ্রামের দুইপক্ষের বিরোধ নিস্পত্তি

Update Time : ০৫:১৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮