সুনামগঞ্জ-৩ অাসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় অালোচনায় খলকু
- Update Time : ০৩:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) অাসনে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু, যুক্তরাজ্য বিএনপির সফল কোষাধ্যক্ষ এমএ সাত্তার ও জাতীয়তাবাদী জিয়াউর রহসান সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অাশরাফুল হক সুমনসহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র রোববার সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার বাতিল ঘোষনা করায়, নতুন করে অালোচনায় এসেছেন বিএনপি নেতা মোহাম্মদ অালী খলকু।
যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ অালী খলকু, নির্বাচনী এলাকায় নির্বাচনের পূর্ব থেকে মাঠ কাজ করায় তিনি ভোটারদের মন জয় করেছেন। অকাল বন্যায় তলিয়ে যাওয়া কৃষকের পাশে দাড়িয়ে তাদেরকে অার্থিক সহযোগীতা ও অসহায়- দরিদ্রদেরকে সহযোগীতা এবং শিক্ষা- চিকিৎসা সহ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়েছিলেন। এবারের নির্বাচনে তিনি বিএনপি থেকে জোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মী সহ সাধারন ভোটারদের দাবি যদি বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীকে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জনদরদী বিএনপি নেতা মোহাম্মদ অালী খলুকে মনোনয়ন প্রদান করা হতো, তাহলে সুনামগঞ্জ-৩ অাসনে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের বিজয় নিশ্চিত ছিল।





























