সুনামগঞ্জ-৩ অাসনে এখনও জোটের একক কোন প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত হয়নি : অাজ ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিবেন
- Update Time : ০১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- দক্ষিন সুনামগঞ্জ) অাসনে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের এখনও একক কোন প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত হয়নি।
সুনামগঞ্জ-৩ অাসনে ২৩ দলীয় জোটের একক কোন প্রার্থী চুড়ান্ত না হওয়ায় বিএনপি, জমিয়ত ও ঐক্যফ্রন্ট- গণফোরামের তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে তাদের সব প্রস্তুতি চুড়ান্ত করেছেন।
সর্ব শেষ রাতকের খবরে জানাগেছে, বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ-৩ অাসনে নির্বাচনে অংশ নিতে অাজ বুধবার (২৮ নভেম্বর) জোটের মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিবেন। অাজ যারা মনোনয়নপত্র জমা দিবেন তারা হলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সেনা অফিসার লে. কর্ণেল (অব.) সৈয়দ অালী অাহমদ, ঐক্যফ্রন্ট- গণফোরামের নেতা নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।



















