০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত
- Update Time : ০৫:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা তালামীয শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র্যালি অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানের উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও আব্দুল হাকিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাও আব্দুল মান্নান।
শাখার সভাপতি শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুর রহমান ওয়ালিদের পরিচালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুফতি মাও গিয়াস উদ্দিন, মাও আব্দুল করিম ফারুকী, মাও আজমল হোসাইন জ্বামী, হাফিজ সমছু মিয়া সুজল, হাফিজ আজিরুল ইসলাম, মাও নূর আহমদ, মো: আব্দুল গণি সোহাগ, হাফিজ তারিছ আলী, হাফিজ সাইদুল ইসলাম, হাফিজ সৈয়দ জাবের হোসেন, হাফিজ তাজুল ইসলাম।



















