সুনামগঞ্জ-৩ অাসনে বিএনপির দলীয় মনোনয়ন কিনেছেন কর্ণেল অালী
- Update Time : ০২:২৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ অাসনে বিএনপি থেকে ২৩ দলীয় জোটের প্রার্থী হয়ে অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ।

প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) অাসনে বিএনপি থেকে ২৩ দলীয় জোটের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সোমবার মনোনয়ন পত্র কিনেছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল সৈয়দ অালী অাহমদ (অব.)।
এবারের নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) নির্বাচনী এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দাবি একটাই সুনামগঞ্জ-৩ অাসনে বিএনপির প্রার্থী চান।
নেতা- কর্মীরা জানান, প্রার্থীদের মধ্যে একমাত্র লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ তিনিই বিগত নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করে শক্ত অবস্তানে ছিলেন।
বিএনপি তথা জোটের ঘরে এই অাসন উদ্ধার করতে হলে নির্বাচনী এলাকার ক্লিন ইমেজ, পরিচ্ছন্ন রাজনীতিবীদ ও একজন সৎ সাবেক সেনা অফিসার হিসেবে সর্ব মহলের গ্রহনযোগ্য ব্যক্তিত্ব সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা কর্ণেল সৈয়দ অালী অাহমদের বিকল্প নেই।



















