ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা শাখা পূণর্গঠন সম্পন্ন
- Update Time : ০৪:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলাধীন জগন্নাথপুর উপজেলা শাখা পূণর্গঠনের লক্ষে আজ ১০ নভেম্ভর শনিবার দুপুর ১২ ঘটিকার সময় স্থানীয় জগন্নাথপুর মজলিস কার্যালয়ে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্টিত হয়।
বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ প্রধান অতিথি ও নির্বাচন কমিশানার হিসেবে উপস্থিত থেকে শাখা পূণর্গঠন করেন সিলেট পশ্চিম জেলার সভাপতি জাকির হোসেন সাঈদ ।
উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ২০১৮-১৯ সেশনের জন্য শাখার সভাপতি নির্বাচিত হন সৈয়দ হেলাল আহমদ সেক্রেটারি মনোনিত হন আনিসুর রহমান সুমন।
সমাপনি অধিবেশনে শাখার নবনির্বাচিত সভাপতি সৈয়দ হেলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আনিসুর রহমান সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি হাঃ মাওঃ এনামুল হাসান, জেলার সদস্য জাবের আহমদ,খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক মাওঃ ইসমাঈল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি



















