সৈয়দ আশরাফের আশু রোগ মুক্তি কামনায় জগন্নাথপুরে ডন সমর্থকদের দোয়া মাহফিল
- Update Time : ০৭:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান অাওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আশরাফের সুস্থতা কামনা করে ৯ নভেম্বর শুক্রবার বাদ আছর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারের সিএ মার্কেটের ডন সামাদের নির্বাচনী বাসভবনে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ অাওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশানমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপির সুস্থতা কামনা করে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী অাব্দুস সামাদ অাজাদের সুযোগ্য উত্তরসুরী সুনামগঞ্জ-৩ অাসনে অাওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী অাজিজুস সামাদ অাজাদ ডন এর সমর্থকরা এ দোয়া মাহলিলের অায়োজন করেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর ইকড়ছই জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষাবিষক সম্পাদক তাজউদ্দিন, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির, জগন্নাথপুর বাজার তদারকর কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, তাজ উদ্দিন, বদরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাধারণ সম্পাদক কবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মুহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহানুল হক, প্রচার সম্পাদক শেখ শাহজান, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শামছুল হক, উপজেলা ধর্মবিষয়ক সম্পাদক সেলিনুর রহমান, সেলিম, অহমদ, সারজাহান আহমদ তালহা, হিমালিশ চন্দ্র দাশ, গীতিকার আলাই মিয়া, উপজেলা ছাত্র লীগ নেতা শাহিন মিয়া সুমন, সাইফুর রহমান সোহাগ, মোঃ সুজেল মিয়া, মিটন দেব, সৈয়দ রামিম, জামিল, হান্নান, ফারজান, রেজা প্রমূখ।



















