জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৪
- Update Time : ০৫:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে পুলিশের পৃথক অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর ররহমান (১) এর নেতৃত্বে একদল পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাউরকাপন গ্রামের অাসক অালীর ছেলে মাদক ব্যবসায়ী নাজমুল হক (২৭) ও উপজেলার বাউরকাপন গ্রামের মৃত তেরাছন অালীর ছেলে মাদক ব্যবসায়ী নজির মিয়া (৩৫)।
এদিকে, এসআই মোঃ গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশের বিশেষ অভিযানে উপজেলার নুরবালা গ্রামের রশিদ মিয়া ছেলে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জাফরান মিয়াকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, এসআই আতিকুল আলমেরর নেতৃত্ব একদল পুলিশের অভিযানে উপজেলার দিঘলবাগ (আটঘর) গ্রামের মুত নিজাম উদ্দিনের ছেলে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জিতু মিয়াককে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত অাসামিদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতে প্রেরন করা হয়েছে।



















