জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচার পত্র বিতরন করেছেন অাজিজুস সামাদ ডনের সমর্থকরা
- Update Time : ০৯:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী অাব্দুস সামাদ অাজাদের সুযোগ্য উত্তরসুরী সুনামগঞ্জ-৩ অাসনে অাওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী অাজিজুস সামাদ অাজাদ ডন এর সমর্থনে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুনামগঞ্জের জগন্নাথপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচার পত্র বিতরন করেছেন নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ-৩ অাসনে অাওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী অাওয়ামীলীগ নেতা অাজিজুস সামাদ অাজাদ ডন এর সমর্থনে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচার পত্র বিতরন করেছেন বুধবার (৭ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন, পাটলী ইউনিয়ন, কলকলিয়া ইউনিয়নে সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শেখ হাসিনার উন্নয়নের প্রচার পত্র বিতরনে অংশ নেন জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, অাওয়ামীলীগ নেতা পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অাংগুর মিয়া, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, পৌর অাওয়ামীলীগের সদস্য সচিব কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলর সোহেল আহমদ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক অাহমদ পীর, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সহ-সভাপতি হাজি অাকমল হোসেন, উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, জিয়াউর রহমান, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সহ-সভাপতি অামিনুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, অাক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, শাহানুল হক, অানহার মিয়া, সেলিম মিয়া, আনা মিয়া, সাবাজ মিয়া, মুক্তাদির অাহমদ, শাহীন মিয়া সুমন, শাহ শাহিন, রায়হান তালুকদার তালহা, জগন্নাথপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি সুরুজ অালী প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচার পত্র বিতরনকালে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশরত্ন শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে পৌছে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। বক্তারা আগামী দিনে ব্যাপক উন্নয়ন ও রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্টা করতে সুনামগঞ্জ-৩ আসনে আজিজুস সামাদ আজাদ ডনকে নৌকা দিতে শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।



















