১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি
- Update Time : ০৬:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গণি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।
তিনি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়িনের বুধরাইল গ্রামের বাসিন্দা। ৩রা নভেম্বর শনিবার তিনি ইন্তেকাল করেছেন।
তিনি ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ শিকার করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে সহ অসংখ্য গুণীজন রেখে গেছেন। অসংখ্য মানুষের উপস্থিতে শনিবার নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণির মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী অাত্মার মাগফেরাত কামনা করছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এনামুল হাসান, সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া।



















