০২:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

  • Update Time : ১১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি হেলাল মিয়া ও গ্রামের রয়েদ মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৯ অক্টোবর সোমবার হেলাল মিয়া বাড়িতে না থাকার সুযোগে রয়েদ মিয়ার বখাটে ছেলে আরিফের অতর্কিত হামলায় একই পরিবারের হেলাল মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৩০), ছেলে মাহিন মিয়া (১৫) ও মেয়ে লিলিমা (১৭) আহত হন। এর মধ্যে গুরুতর আহত আয়েশা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

Update Time : ১১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮