জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮
- Update Time : ০২:১৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহাবুবুর রহমানের নির্দেশে জগন্নাথপুর থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে গাঁজা সহ পলাতক আসামী গ্রেফতার ৮।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ও ওসি (তদন্ত) নব গোলাপ দাশ এর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর ররহমান (১), এসআই অনুজ কুমার দাশ, এসআই হাবিবুর রহমান (২), এসআই লূৎফুর রহমান, এসআই কবির উদ্দিন, এসআই মোঃ গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এসআই মনিরুজ্জমান, এস আই অনিক চন্দ্র দেব, এসআই আফছার আহম্মেদ, এএসআই শাহ জামাল, এএসআই মুক্তার হোসেন, এএসআই সাদেকুর রহমান, এএসআই শাহিন চৌধুরী, এএসআই ফিরোজ মিয়া সহ একদল পুলিশের বিশেষ অভিযানে ২৬ অক্টোবর উপজেলার মেঘারকান্দী গ্রাম থেকে মৃত শচীন্দ্র দাশের ছেলে ভৈরব দাশ (৩২)কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
অপরদিকে জগন্নাথপুর চিক্কা মুচি বাড়ীর সামনের পাঁকা রাস্তার উপর থেকে ছিক্কা গ্রামের কতুব উদ্দিনের ছেলে মোঃ জাবেদ মিয়া (২৭)কে ৩০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এদিকে উপজেলার হরিনাকান্দী গ্রামের পরেশ দাশের ছেলে পলাতক আসামী সঞ্জিত দাশকে গ্রেফতার করা হয়।
উপজেলার শ্যামার গাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে পলাতক আসামী সালেক উদ্দিনকে গ্রেফতার করা হয়।
হরিনাকান্দী গ্রামের মৃত গিরেন্দ্র দাশের ছেলে পলাতক আসামী পার্থ দাসকে গ্রেফতার করা হয়।
হরিনাকান্দী গ্রামের বনমালি দাশের ছেলে পলাতক আসামী বঙ্গ বিহারী দাসকে গ্রেফতার করা হয়।
জিআর-১৪৭/১৬(দিরাই), এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক অাসামী অপসাধু গ্রামের মৃত ফজর আলীর ছেলে শাহিন আলম (মজনু মিয়া)(৩৭)কে গ্রেফতার করা হয়।
জিআর-৮৭/১২ (দক্ষিন সুনামঃ)এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার করিমপুর গ্রামের জমির আলীর ছেলে সুহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



















