০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের জনগণ বেঁচে থাকবে- প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • Update Time : ০৩:২৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। ২৫ অক্টোবর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভেতরে থাকা মসজিদের দ্বিতীয় তলা নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস। এতে সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ সহ সিনিয়র নেতাকর্র্মী উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার পাটলি ইউনিয়নে পৃথক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। পৃথক সভায় উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আ.লীগ সরকারকে আবারো নির্বাচিত করুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের জনগণ বেঁচে থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের জনগণ বেঁচে থাকবে- প্রতিমন্ত্রী এমএ মান্নান

Update Time : ০৩:২৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮