০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড
- Update Time : ০৬:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাল্য বিয়ে পন্ড করে দেয়া হয়েছে। জানাগেছে, ২৪ অক্টোবর বুধবার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের আলীপুর গ্রামে বাল্য বিয়ের আয়োজন করা হয়। আলীপুর গ্রামের তারিফ আলীর মেয়ে পারভিন বেগমের (১৩) বিয়ে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের কনা মিয়ার ছেলে দুলাল মিয়ার (২৫) সাথে হওয়ার কথা ছিল।
বরযাত্রী নিয়ে বর কনের বাড়িতে গিয়ে অবস্থান নেন। শুরু হয় বিয়ে আনুষ্ঠানিকতা। এ সময় খবর পেয়ে স্থানীয় পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের হস্তক্ষেপে বাল্য বিয়েটি পন্ড হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



















