০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২
- Update Time : ০৫:৩২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের রউফ মিয়ার ছেলে সেলিম মিয়া ও বালিকান্দি গ্রামের মৃত আরশ আলীর ছেলে কবির মিয়া।
জানাগেছে, ১৭ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান ও এসআই সাইফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এর মধ্যে ঘর পুড়ানো মামলার আসামী সেলিম মিয়া ও ২ লিটার দেশী মদ সহ কবির মিয়াকে গ্রেফতার করা হয়। আসামীদের ১৮ অক্টোবর বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।



















