আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বীদা ভিত্তিক সমাজ বিনির্মাণে তালামীয কর্মীদের ভূমিকা রাখতে হবে- রেদওয়ান আহমদ চৌধুরী
- Update Time : ১০:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের কথা বলে যারা আমাদের সমাজ ও রাষ্ট্রে বাতিল আক্বীদার বীজ বপন করতে চায় তাদের থেকে মুসলিম উম্মাহকে রক্ষার দায়িত তালামীয কর্মীদেরকেই নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহীহ আক্বীদাভিত্তিক সমাজ বিনির্মাণে তালামীয কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এছাড়াও তিনি কর্মীদেরকে সামাজিক কর্মকা-ে অংশগ্রহণর মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ পালন করার আহ্বান জানান মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকের বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত ছাতক দক্ষিণ উপজেলা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন ছালেহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় আল ইসলাহ’র তথ্য ও গবেষণা সম্পাদক ও বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুক্বীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রধান করেন সৎপুর কামিল মাদরাসার মুহাদ্দীস মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, মাথিউরা ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা তকি উদ্দীন, বুরাইয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুর রব, তালামীযের সাবেক কেন্দ্রীয় সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল ফযল মো. তোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারন সম্পাদক মেঃ আব্দুল কাইয়ুম, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সিলেট এম.সি. কলেজ তালামীযের সভাপতি মো. আফরুজ্জামান রুবেল, বুরাইয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু ছালেহ মোঃ নিজাম উদ্দীন, সুনামগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুহাইমিনুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আবু তাহের, বিশ্বনাথ (উত্তর) উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান, দোলারবাজার ইউ.পির ৫নং ওয়ার্ড শাখার মেম্বার মোঃ ফয়জুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সহ অফিস সম্পাদক মো. মাছুম আলম, বুরাইয়া একাডেমীর নির্বাহী পরিচালক মো. আজহার উদ্দীন, বুরাইয়া কামিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান মাওলানা সিদ্দিকুর রহমান, ছাতক (উত্তর) উপজেলা শাখার সাধারন সম্পাদক আলী আহমদ নাঈম, বুরাইয়া কামিল মাদরাসা শাখা তালামীযের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, মোঃ মাহবুবুল আলম রাসেল, রুবেল আহমদ, আল আমীন, ছাতক (দক্ষিণ) উপজেলা শাখা সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, সুহেল তাজ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, সহ অফিস সম্পাদক হুছাম উদ্দীন জামিল, সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মাসহুদ উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবীবুল্লাহ, আবুল হাসান মোঃ ইয়াসিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাঃ আল আমিন, সদস্য হাঃ সুরমান আহমদ,সাদিকুর রহমান, মামুন আহমদ, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, জুয়েল আহমদ, রুহুল আমিন ফাউন্ডেশনের অফিস সম্পাদক আসিক উদ্দীন প্রমুখ।





























