জগন্নাথপুরে জমিয়তের নেতৃবৃন্দের সাথে মাওলানা জয়নাল আবেদীনের মতবিনিময়
- Update Time : ০১:২৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ২০ দলীয় জোটের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন ১৪ই অক্টোবর রাত ৯টায় সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম আহবায়ক মাওলানা হাফিজ সৈয়দ মঈনূল ইসলাম ক্বাসেমীর সৈয়দপুরস্থ বাসভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন। মাওলানা হাফিজ সৈয়দ মঈনূল ইসলাম ক্বাসেমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, সুনামগঞ্জ জেলা জমিয়তের আহবায়ক কমিটির সদস্য মাওলানা অলিদ আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মনির আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সদস্য মাওলানা সৈয়দ তামিম আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ আসজাদ আহমদ, সাংগঠনিক সম্পাদ হাফিজ সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।



















