তারেক রহমানের উপর মিত্যা রায়ের প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল
- Update Time : ১২:১৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মিত্যা ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় আনছার উদ্দিনের নেতৃত্বে পাগলা বাজারের অস্থায়ী কার্যালয় থেকে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বাসষ্ট্যান্ড গিয়ে শেষ হয়।
পরবর্তী বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায়
উপজেলা বিএনপির সহ- সভাপতি মহির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানির পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ- সভাপতি আনছার উদ্দিন।
তার বক্তব্যে বলেন- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা রায়, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ মামলায় তারেক রহমান ও বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে জড়ানো হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আনছার উদ্দিন আরও বলেন- তারেক রহমানের বিরুদ্ধে এই রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যার কোনো ভিত্তি নেই। তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং রায়কে রাজনৈতিক প্রতিহিংসামূলক। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার কিছুই এখন আর অবশিষ্ট নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ যুবদলের সভাপতি সোহেল মিয়া, সহ- সভাপতি রঞ্জিত সূত্রধর, জেলা যুবদলের সদস্য তুরান খাঁন, দক্ষিণ সুনামগঞ্জ যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক আশরাফ মিয়া, মাহবুব ইসলাম, পূর্ব বীরগাঁও ইউ/পি যুবদলের সভাপতি দিদার আহমদ।
এতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদল নেতা- শহিদুল ইসলাম, খালেদ মিয়া, জহিরুল ইসলাম।
উপজেলা যুবদল নেতা- শহিদ মিয়া, সাদিকুর রহমান, মুজাহিদ আলী।
উপজেলা ছাত্রদল নেতা- সিজিল আহমদ রনি, ইমরান হোসেন, শাহাদাত হোসেন কামরান, ইমদাদ হোসেন, রন্টু পাল, জাবেদ মিয়া, সাইফুর রহমান, সুয়েব মিয়া, কাদির মিয়া, জুবেল আহমদ, শাহ আলম সহ প্রমুখ।





























