জগন্নাথপুরে হাসপাতালের বাহিরে দরিদ্র এক মহিলার ডেলিভারি!
- Update Time : ০৪:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাসপাতালের বাহিরে দরিদ্র এক মহিলার ডেলিভারি! টাকার জন্য ডাক্তার রোমে অার মানবিক দায়িত্ব পালনে লোকজন এগিয়ে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা দরিদ্র পরিবারের এক মহিলা ডেলিভারির রোগিকে অাজ সোমবার জগন্নাথপুর হাসপাতালে ভর্তী করার জন্য নিয়ে গেলে ডাক্তাররা রোগিকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ডাক্তারদের পরামর্শে ডেলিভারির রোগীকে হাসপাতালের জরুরী বিভাগ থেকে সিলেটের উদ্দেশ্যে নিয়ে বাহিরে মসজিদের পাশে অাসার সাথে সাথে ডেলিভারির রোগীর যন্তনা- ব্যাথা অারো বারতেই থাকে শেষ পর্যন্ত হাসপাতালের মসজিদের পাশেই রাস্তায় দরিদ্র ওই অসহায় মহিলার ডেলিভারি হয় অার অাশ পাশ লোকজন এগিয়ে এসে হাসপাতাল থেকে পরদা এনে লোকজন মানবিক দায়িত্বপালন করেন। অসহায় দরিদ্র ওই মহিলার নবজাত শিশুর মৃত্যু হয় ডাক্তারদের অবহেলার কারনে।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর হাসপাতালে ধনিদের জন্য সু-চিকিৎসা রয়েছে অার দরিদ্রদের জন্য ডাক্তারদের পরামর্শ হচ্ছে রোগীকে নিয়ে সিলেটে যান। বিস্তারিত অাসছে…। পরবর্তী সংবাদ পড়তে চোঁক রাখুন জগন্নাথপুর পত্রিকায়






















