জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে
- Update Time : ১০:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের জিল্লুর রহমানের ছেলে হযরত শাহ জালাল ডি,ওয়াই কামিল মাদ্রাসার ছাত্র লোকমান আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরিক্ষায় সে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। ২৫সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত হলে ২৪৭৬ নম্বরে তার নাম দেখা যায়।
সে জগন্নাথপুরের হলিয়ারপাড়া ফাজিল মাদরাসা থেকে দাখিল ও সিলেট সোবহানীঘাট কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়।
উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মো: জিল্লুর রহমান ও মমতাজ বেগমের তিন ছেলে এবং এক মেয়ের মধ্যে মেধাবী ছাত্র লোকমান অাহমদ ভাই-বোনের মধ্যে সে সবার বড়
জগন্নাথপুর পত্রিকার সাথে অালাপকালে লোকমান আহমদ জানান, তার এ সফলতা একমাত্র অাল্লাহপাকের দয়া। তিনি অারও জানান, তার পিতা-মাতা ও শিক্ষকবৃন্দদের পরিশ্রম এবং দোয়ায় এ সুযোগ তিনি পেয়েছেন। লোকমান অাহমদ জানান, লেখা-পড়া করে তিনি দেশ ও জাতীর কল্যানে কাজ করতে চান। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশ-বিদেশের সকলের কাছে তিনি দোয়া প্রার্থী।






















