১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আলেমের বাড়ি থেকে প্রায় ২৫টি গাছ জোরপূর্বক কর্তন: এলাকায় উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের

  • Update Time : ০৫:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একজন আলেমের বাড়ি থেকে প্রায় ২৫টি গাছ জোরপূর্বক কর্তন করে নিয়ে গেছে প্রতিপক্ষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় নিরুপায় হয়ে আলেম থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামে।

জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে ২৪ সেপ্টেম্বর সোমবার স্বজনশ্রী গ্রামের আলেম মাওলানা হোসাইন আহমদের বাড়ি থেকে বিভিন্ন জাতের প্রায় ২৫টি গাছ কর্তন করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। সেই সাথে বাঁশ ও মুতরা গাছের ঝুপও কেটে যায়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা মাওলানা হোসাইন আহমদ জানান।
এ ব্যাপারে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার মাওলানা হোসাইন আহমদ বাদী হয়ে প্রতিপক্ষের ফয়সল মিয়া, কামাল হোসেন, সাইফুল, হাবিবুর রহমান, তালেব মিয়া, শামসুল মিয়া, বাবুল মিয়া, নাসির মিয়া, কওছর মিয়া, আজাদ মিয়া, এলাইচ মিয়া, জাবির মিয়া ও ছুল্লুক মিয়াসহ ১৩ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আলেমের বাড়ি থেকে প্রায় ২৫টি গাছ জোরপূর্বক কর্তন: এলাকায় উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের

Update Time : ০৫:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮