ছাতকে গোবিন্দগঞ্জ উচ্চ বিদালয়ে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহম, ছাতক :: রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনে সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে ছাতকে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদালয়ে হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার’ এর সহযোগীতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আজ ২৫শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
আফরুজ আলী’র পরিচালনায় বিদালয়ের প্রাধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার’ এর কার্যকরী সদস্য হাফিজ রফিকুল ইসলামের স্বাগত বক্তবের মধ্যে দিয়ে অনুষ্টিত ফ্রি রক্তের গ্রুপ ক্যাম্পেইন উদ্ধোধন করেন হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার’ এর উপদেষ্টা ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম কিরন,হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ারে উপদেষ্টা মঞ্জুর আলম।
সাবিক সহযোগীতায় স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র সদস্য অভিজিৎ রায়, লোকমান আহমদ, জুনেদ আহমদ, রুবেল আহমদ, ব্লাড ডোনেশন বাংলাদেশ এর প্রতিষ্টাতা শ্রী সুমন দাশ, সাধারন সম্পাদক আবু বকর,রক্তাঙ্গন সিলেটের প্রতিষ্টাতা এইচ,এন ইমরান,সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য আলিম আরিয়ান।
এসময় উপস্তিত ছিলেন হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার এর কার্যকরী সদস্য জুনেদ আহমদ, উজ্জল দত্ত, হাসান আহমদ, সাব্বির আহমদ ইমন, শিমুল আহমদ, মিতা নুর, আকলিমা কাদির, নজির আহমেদ, মুহিবুল ইসলাম রেজা, মাহবুব আলম নোমান, উজ্জল হোসেন, সাজেদ আহমদ তাছিম, মুজ্জামিল আহমদ, আরিয়ান দাস সৈকত,অমিত মালাকার,প্রীতম মালাকার, নাহিয়ানুল ইসলাম মিনার, ঝিনুক তরফদার, আহবাব হোসেন সানি, জাকারিয়া আলী, সালমান ওয়াহিদ, এহসানুল করিম রাজন, রমজানুল হক, জাবেদ আহমদ, তানভীর আহমদ, আব্দুল কাইয়ুম অপু, সেলিম আহমেদ, লায়েক মিয়া, ফজলুল হক, মাহবুবুল হাসান, জাকারিয়া আলী, জসিম উদ্দীন, হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় বিনামূল্যে ১৬৫০ জন ছাত্র/ছাত্রীদের
মাঝে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।
বক্তারা বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তদানে হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার’ নিরলসভাবে কাজ করছেন। তারা নিজের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে। তাদের এ কাজ সত্যি প্রশংসার দাবি রাখে।




















