ছাতকে জাউয়া ইউনিয়নে খানা তথ্য ভান্ডার শুমারীর প্রশিক্ষণ কর্মশালা
- Update Time : ১২:৩৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমদ, ছাতক :: ছাতকের জাউয়া বাজার ইউনিয়নে খানা তথ্য ভান্ডার শুমারীর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ন্যাশনাল হাউজহোল্ড ডাটা বেইজ প্রকল্পের উদ্যোগে দেশের সকল খানা’র আর্ত-সামাজিক ও জনভিত্তিক তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্য ভান্ডার তৈরী করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর ১৮ পর্যন্ত সারা দেশের ন্যায় ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের ৩৯টি গ্রামে ৩১ জন মাঠকর্মী ও ৬জন সুপারভাইজার কাজ করবে। এ লক্ষ্যে ইউপি কার্যালয়ের হল রুমে ২২,২৩ ও ২৪ সেপ্টেম্বর সকল মাঠকর্মী ও সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান, মুরাদ হোসেন। প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জান খান, ৯নং জোন জাউয়া বাজার ইউনিয়নের জোনাল অফিসার মোহাম্মদ সাহাব উদ্দিন, ইউপি সচিব একরামুল হক, সদস্য আব্দুর রহিম, আব্দুল হক প্রমূখ। এসময় আব্দুল কদ্দুছ সুমন, কাজী রুমেল মিয়া, এসএম মাহমুদ, আঙ্গুর মিয়া, আব্দুন নূর, সোনা মিয়া, হিরন মিয়া, সদস্যা সায়েরা বেগম, মমতাজ বেগম, সাফিয়া বেগম, প্রশিক্ষনার্থীদের মধ্যে নোমান আহমদ, আর্জিনা বেগম, রতœা বেগম, ফাতেমা আক্তার ডলি, বুশরা বেগম, সালমা বেগম, রিপা বেগম, ছাবিকুন নাহার, ফারজানা বেগম, রুমা বেগম, বিউটি বেগম, সাহেদ আলী, আব্দুল খালিক, আঃ শুকুর, আমির উদ্দিন, আব্দুল্লাহ, খালেদা বেগম উপস্থিত ছিলেন।



















