জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় ২৫ জনের জামিন হওয়ায় এলাকায় স্বস্তি
- Update Time : ০৩:৪৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় আদালত থেকে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সহ ২৫ জন জামিন পেয়েছেন। জানাগেছে, ২৩ সেপ্টেম্বর রোববার সুনামগঞ্জ আদালত থেকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রধরপাশা গ্রামবামীর পক্ষে ২৫ জন জামিন লাভ করেন। প্রসঙ্গত-বিগত ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি শ্রীধরপাশা গ্রামে মাদ্রাসার জমি নিলাম নিয়ে গ্রামের জাবেদ আলম ও গ্রামবাসীর পক্ষে উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মালিক পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে গ্রামবাসী পক্ষের ২২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের দায়ের করা মামলা থেকে গ্রামবাসী পক্ষের ২৫ জনের জামিন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এছাড়া এ ঘটনার জের ধরে পরে আবার উভয় পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে গ্রামবাসী পক্ষের একজন নিহত সহ প্রায় ৪০ জন গুলিবিদ্ধ হন।






















