জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে আজিজুস সামাদ ডনের মতবিনিময়
- Update Time : ০১:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সুযোগ্য উত্তরসূরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মেরীন ইঞ্জিনিয়ার আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের) মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়। তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও হাইকমান্ডের নির্দেশে তিনি নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে মানুষজনের পাশে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন এবং প্রতিটি মানুষের সর্বাত্মক সাড়া পাচ্ছেন বলে জানান। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরো বেশী বেশি করে প্রচার করতে উপস্থিত অফলাইন ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের প্রতি আহবান জানান। অাওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন ২৩ সেপ্টেম্বর রোববার সন্ধা ৭টায় জগন্নাথপুর মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাব্বির মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল হাসিম, বিশিষ্ট ক্রীড়াবিদ সৈয়দ অাবুল খয়ের মেম্বার, সাধারন পাঠাগার সৈয়দপুরের পরিচালক সৈয়দ শেফুল অামীন, মাগুড়া ক্রিকেট ক্লাবের হিলাল অাহমদ, সমাজকর্মী বদরুল অালম, অাসাদ কোরেশী, জগন্নাথপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অাব্দুল তাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাতীয় দৈনিক প্রাইম ও দৈনিক সিলেটের পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি সাংবাদিক ইয়াকুব মিয়া, অাজকের সংবাদ’র সাংবাদিক কাওছার অাহমদ, জনতার বাণী’র সাংবাদিক অানিছ অাহমদ, জগন্নাথপুর পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান, সংবাদকর্মী সৈয়দ তোফায়েল অাহমদ ও অাখতার অালম সিপারসহ বিভিন্ন সামাজিক সংঘ-সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















