ছাতকে সিংচাপইড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তালামীযের কাউন্সিল সম্পন্ন
- Update Time : ১০:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমদ, ছাতক :: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলা শাখা আওতাধীন সিংচাপইড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখা’র কাউন্সিল অধিবেশন ২৩ সেপ্টেম্বর বাদ যুহর কুমার কান্দি জামে মসজিদে অনুষ্টিত হয়।
হাফিজ মাহবুব আলম এর সভাপতিত্বে ও হাফিজ হবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিরন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন সিংচাপইড় ইউনিয়ন তালামীয শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমার কান্দি দাখিল মাদ্রাসা শাখার সভাপতি রেজাউল ইসলাম,সহ-সভাপতি আব্দুল বাছিত,সহ-সাধারণ সম্পাদক দিলওয়ার হুসাইন,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে হাফিজ মাহবুব আলম কে সভাপতি ও হাফিজ হবিবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক, আকিল হুসেন, অর্থ সম্পাদক, তোফায়েল হুসেন, অফিস সম্পাদক, আলি কাওসার, প্রশিক্ষণ সম্পাদক, তালহা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সজিব আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইমন আহমদ সদস্য রাসেল আহমদ, শাহ আলম, নাইম আহমদ, মারুফ আহমদ, সুয়েব আহমদ, হাসান আহমদ, ছাব্বির আহমদ, আল আমিন, আলি হাবিব।
পরিশেষে প্রধান নির্বাচন কমিশনারে মুনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়।



















