১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে আব্দুল মজিদ কলেজে ট্রাফিক সচেতনতা রোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ :: ”নিরাপদে চলুন- ট্রাফিক পুলিশকে সহায়তা করুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা ট্রাফিকের আয়োজনে সচেতনতা রোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজের হল রুমে ট্রাফিক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও আইসিটি প্রভাষক জাফর আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই থানার ট্রাফিক ইন্সপেক্টর রমজান, এস আই শাহ আলম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, আব্দুল মজিদ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, ইংরেজী বিভাগের প্রভাষক মনিরা খাতুন প্রমূখ।



















