ছাতক উপজেলা কাজী সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- Update Time : ০১:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন কাজী অফিস কার্যালয়ে মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে জাউয়া বাজার ইউপি নিকাহ ও তালাক রেজিস্টার রহমত আলীকে সভাপতি, ছাতক পৌর সভার নিকাহ ও তালাক রেজিস্টার মোঃ নুরুল হককে সাধারণ সম্পাদক ও কালারুকা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার আব্দুশ শাকুরকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুস সামাদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী মাওলানা আশিক উদ্দিন বিপ্লবী, মাওলানা বদরুল আলম, মোঃ মশহুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন।



















