ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি রনি জামিনে মুক্তি লাভ
- Update Time : ০৪:৫০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে ট্রাফিক পুলিশের দায়ের করা মামলায় কারাভোগের ১৬দিন পর জামিন পেয়েছেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি।
বুধবার দুপুরে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ছাতক জোনের বিচারক সাইফুল ইসলাম তালুকদারের আদালতে তার জামিন প্রার্থনা করলে মঞ্জুর হয়। সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট বজলুল মজিদ খসরু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম, এ্যাডভোকেট সালেহ আহমদ, এ্যাডভোকেট কামাল হোসেন, এ্যাডভোকেট ওয়াকিব আলী, এ্যাডভোকেট আবদুল কাহহার, এ্যাডভোকেট আবদুল জলিল, এ্যাডভোকেট আবদুল আহাদ, এ্যাডভোকেট আবদুস সালাম ও এ্যাডভোকেট শাহিনুর রহমান অাসামি পক্ষের অাইনজীবি হিসেবে জামিন প্রার্থনায় অংশ নেন।
এদিকে প্রায় দু’সপ্তাহ কারাভোগ করে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনির জামিনে মুক্তি লাভের পর তাকে মালাবরণ করে নেন সুনামগঞ্জ ও ছাতকে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেক্টিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, যুগ্ম সম্পাদক মাসুম হেলাল, জনকণ্ঠ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন প্রমূখ। সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌঁছলে সাংবাদিক রনিকে বরণ করে নেন ছাতক প্রেসক্লাবের সভাপতি অালহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক অামিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক অাতিকুর রহমান মাহমুদ, সদস্য শাহ মোহাম্মদ অালী মুজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে ছাতকবাজার ট্রাফিক পুলিশের টিএসআই মোস্তফা কামালের দায়ের করা একটি মামলায় গ্রেফতার হোন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি। ৪ সেপ্টেম্বর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়। রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে ৯ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার এলাকায় মানববন্ধন করেন, বৃহত্তর সিলেটের কর্মরত সাংবাদিকবৃন্দ।



















