১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে সুরমা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ
- Update Time : ০৯:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে অজ্ঞাতনামা এক যুবকের (২৬) লাশ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে যানা যায়- বুধবার দুপুর ১ টার দিকে লোকজন গাজীনগর গ্রামের রাস্তার পাশ দিয়ে চলাচল করার সময় আসামমুড়া গ্রামের পূর্বে ও গাজীনগর গ্রামের পশ্চিমে মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পায়। তাৎক্ষণিক এলাকায় বিষয়টি গভীর আলোচনার পর এখানকার লোকজন নদীর পাড়ে এসে ভীড় জমায় ।
পাথারিয়া বাজারের ব্যবসায়ীরা জানান- সুরমা নদীতে লাশ ভেসে উঠেছে জেনে আমরাও লাশ দেখতে যাই। তবে লাশটি কার এখনো সনাক্ত করা যায়নি।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।



















