০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘে যাচ্ছেন জগন্নাথপুরের মাসুম
- Update Time : ০২:৫৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জগন্নাথপুরের সৈয়দ মাসুম।
আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ইতিমধ্যে তাকে চূড়ান্ত করা হয়েছে। সৈয়দ মাসুম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের বাসিন্দা এবং বর্তমানে তিনি সিলেট নগরীর বাসিন্দা। রাজনীতির পাশাপাশি ব্যবসা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
























