জগন্নাথপুরে বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Update Time : ০৩:২৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শনিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় পৌর পয়েন্টে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর দিপক কুমার গোপ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলার কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ডা.আবদুল আহাদ, দৈনিক দিনকাল ও সিলেট বানী প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক আজহারুল হক ভূইয়া শিশু, হুমায়ূন কবির ফরিদী, আফজাল মিয়া, সংবাদকর্মী শেখরুল ইসলাম সোহাগ, আলী জহুর, আলী হোসেন খান, সাদিক হাসান, গ্রাম বাংলার খবরের সহ-বার্তা সম্পাদক ফজলুর রহমান, জগন্নাথপুর উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সহমত পোষণ করেন জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন ও সহ-সেক্রেটারী জুনেদ আহমদ ভূইয়া।
























