দেশটাকে পরিস্কার করি দিবসটি পালিত হয়েছে জগন্নাথপুরে
- Update Time : ০১:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একমাত্র সামাজিক সংগঠন হিসাবে ১৫সেপ্টেম্বর সারা দেশের সাথে একযুগে দেশটাকে পরিস্কার করি দিবস পালন করেছে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।
চারপাশে ময়লা নাই এমন একটা দেশ চাই এই স্লোগান কে সামনে রেখে সামাজিক সংগঠনটি এই দিবস উদযাপন করে।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সভাপতি মো. মাছুম আহমেদ এর সভাপতিত্ব এবং সহ সভাপতি মো. জুয়েল হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ এর জগন্নাথপুর এর টিম লিডার এবং স্টুডেন্ট’স
কেয়ার জগন্নাথপুরের স্থায়ী কমিটির সদস্য সাইদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
জগন্নাথপুর উপজেলা স্কাউট এর ইউনিট লিডার তাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা স্কাউট এর কোষাধ্যক্ষ আব্দুল খালিক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরশিক্ষিকা লাকি রানী দাস। এছাড়াও বক্তব্য রাখেন, “দেশটাকে পরিষ্কার করি ২০১৮ এর জগন্নাথপুর উপজেলা কমান্ডার এম. শামীম আহমেদ (সদস্য সচিবঃ স্থায়ী কমিটি স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর), উদিচি শিল্পী গোষ্টীর যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, আদর্শ সমাজ কল্যান যুব সংঘের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ এবং স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের সিনিয়র সহ সভাপতি জামাল হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান মিনহাজ, মইনুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপজেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























