জগন্নাথপুরে আল ইসলার প্রচার মিছিল
- Update Time : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আল ইসলাহ ও পৌর আল ইসলার উদ্যোগে ১৫সেপ্টেম্বরের সদস্য সম্মেলন বাস্তবায়নের লক্ষে ১৪ সেপ্টেম্বর শুক্রবার আল ইসলাহ ও তালামীয নেতৃবৃন্দরা মটর সাইকেল যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার মিছিল করেছেন।
প্রচার মিছিলে সুনামগঞ্জ জেলা আল ইসলার তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, উপজেলা আল ইসলার সভাপতি মাওঃ আজমল হোসাইন জামী, সাধারণ সম্পাদক মাওঃ নূর আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওঃ নিজাম উদ্দিন, অফিস সম্পাদক মাওঃ হুসাইন আহমদ, পৌর আল ইসলার সভাপতি মাওঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মাওঃ আনোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক মাওঃ হাঃ বদর উদ্দিন আল আমীন, সমাজ কল্যান সম্পাদক মাওঃ নুরুল ইসলাম খান, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি হাফিজ তারিছ আলী, পূর্ব উপজেলা তালামীযের সভাপতি ছালেহ আহমদ ছালিক, পশ্চিম উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম ও মোস্তাকিম বিল্লাহ সহ উপজেলা, ইউনিয়ন আঞ্চলিক এবং প্রাথমিক শাখার আল ইসলাহ – তালামীয নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























