সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময়ে সামাদ পুত্র ডন
- Update Time : ০৩:১৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ অাহমদ :: সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন। আজ বুধবার দুপুর ১২টায় শহরের পৌর মাকের্টেস্থ দৈনিক সুনামগঞ্জ সময়ের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।
সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশন ও দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, এস এ টিভির প্রতিনিধি ও দৈনিক হাওরা লের সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন তালুকদার ও দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সুযোগ্য উত্তরসূরী ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন।
এছাড়াও বক্তব্য রাখেন, বালাগঞ্জ কলেজের প্রভাষক অহি আলম রেজা, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কালী কুমার রায়,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ নেতা সিতেন্দ্র কুমার দাস, সাংস্কৃতিক কর্মী রুমন মিয়া, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ ফোর ও ইত্তেফাকের প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্তকণ্ঠের প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, অর্থ সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোঃ আমিনুল হক, দপ্তর সম্পাদক ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মোঃ ফরিদ মিয়া, চ্যানেল ২৪ ফোরের জেলা প্রতিনিধি এড, এ আর জুয়েল, সংগঠনের পাঠাগার সম্পাদক ও দৈনিক বাংলার ডাক ও নিউজ এম টিভির প্রতিনিধি কেএম শহীদুল, নির্বাহী সদস্য দৈনিক যায়যায়কাল এর প্রতিনিধি মহিবুর রেজা টুনু ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ দিলাল আহমদ,দৈনিক শুভ প্রতিদিনের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি রশিদ আহমদ ,সুনামগঞ্জ বিডি নিউজ এর সম্পাদক শামীয়ান তাজুল প্রমুখ।
মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন বলেন, সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের) মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়। বিগত প্রায় দশবছরে এই সুনামগঞ্জ- ৩ আসনের মানুষের কল্যাণে উল্লেখযোগ্য কোন উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষজন একজন রাজনৈতিক পরিবারের যোগ্য নেতৃত্বের মাধ্যমে হাওরাঞ্চলের এই আসনে আগামীতে নৌকার প্রার্থী হিসেবে সবাই যোগাযোগ রক্ষা করে চলেছেন। তিনি বলেন আওয়ামী লীগের সভানেত্রী ও হাইকমান্ডের নির্দেশে তিনি নির্বাচনী এলাকার প্রত্যন্ত অ লে মানুষজনের পাশে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন এবং প্রতিটি মানুষের সর্বাত্মক সাড়া পাচ্ছেন বলে জানান। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরো বেশী করে প্রচার করতে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীদের প্রতি আহবান জানান।



















