জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ইয়াংস্টার- এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান
- Update Time : ০৪:৩০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর ইয়াংস্টার-এর পক্ষথেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অর্পিত দায়িত্ব পালনে কর্ম দক্ষতার স্বীকৃতি স্বরুপ জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার ৫ বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁকে জগন্নাথপুর ইয়াংস্টার- এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর থানা ভবনে। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় থানার এসআই হাবিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর ইয়াংস্টার-এর পক্ষে সমাজকর্মী আবু হেনা রনি, ছাত্রনেতা আবদুল মুকিত, টিপু সুলতান, মামুনুর রশীদ, এন রহমান নাইম, নুরুল ইসলাম মাহির, এমদাদ আহমদ, রুহুল আমিন, হুমায়ূন, মুসা, কাওছার, হেলাল, অাবির, রেজওয়ান প্রমূখ।
























