ছাতকে ভাত গাঁও ইউনিয়ন তালামীযের অভিষেক অনুষ্ঠিত
- Update Time : ০৩:১৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের ছাতক (দক্ষিণ) উপজেলা আওতাধীন ভাত গাঁও ইউনিয়ন শাখার ২০১৮-১৯ সেশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক শুক্রবার সকাল ১১টায় তাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ শিরন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের সদস্য রুবেল আহমেদ, সিলেট মহানগর আল-ইসলাহ’ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাঃআব্দুল মুক্তাদির,ভাত গাঁও ইউনিয়ন আল-ইসলাহ নেতা হাঃসাইদুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের ছাতক (দক্ষিণ) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শিরন। বিজ্ঞপ্তি



















