১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- Update Time : ০২:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ৭ সেপ্টেম্বর শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের ৫নং ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহন করে।
উদ্বোধনী টুর্নামেন্টে বক্তব্য রাখেন, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক ও পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না। এ সময় আয়োজনকারী ও ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন, আলী হোসেন খান, আমিরুল ইসলাম, আবুল মিয়া, এনামুল হক, শাহিন মিয়া, আবরু মিয়া, শামসুল হক, আবদুল তাহিদ, বশর মিয়া, রিপন মিয়া প্রমূখ।

























