জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৩
- Update Time : ০৫:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে ১৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ ৩ জন গ্রেফতার।
এএসআই মোঃ শাহজামাল, এএসআই মোশাহিদ মিয়া নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের এতিম উল্লার ছেলে ১৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলকাছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে এসআই অনুজ কুমার দাসের নেতৃত্বে পৃথক আরেকটি অভিযান পরিচালন করে উপজেলার হবিব পুর আশিঘর গ্রামের আব্দুল আহাদের ছেলে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এএসআই শাহীন চৌধুরী এর নেতৃত্বে পৃথক আরেক অভিযান পরিচালনা করে উপজেলার চিলাউরা গ্রামের আব্দুল খালেকের ছেলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এসআই অনুজ কুমার দাশ জগন্নাথপুর পত্রিকাকে জানান গ্রেফতারকৃত আসামীদেরকে ৫ সেপ্টেম্বর বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।


























