জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে শালিসি ব্যক্তি সহ ১০ জন আহত
- Update Time : ০৭:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে শালিসি ব্যক্তি সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে।
জানাগেছে, ২৮ আগষ্ট মঙ্গলবার বিকেলে কবিরপুর গ্রামের রিপন মিয়া ও ছামির মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ নিস্পত্তির লক্ষে গ্রামে শালিস বৈঠক বসে। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে শালিসি ব্যক্তি আতিক উল্লাহ, সাকির মিয়া, হাবিজ মিয়া ও উভয় পক্ষের সমরাজ মিয়া, আলা উদ্দিন, মুজিবুর রহমান এবং এক নারী সহ কমপক্ষে ৯ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এছাড়া গত শনিবার প্রতিপক্ষ আলকাছ আলীর লোকজনের হামলায় একই ইউনিয়নের চিলাউড়া রৌয়ারখারা গ্রামের ছালিছ মিয়া নামের আরেক ব্যক্তি আহত হন। আহতকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও ঘটনার ২ দিন পর আবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

























