জগন্নাথপুরে ফারইষ্ট ইসঃ কোঃ লিঃ’র ডিজিটাল কার্যক্রম উদ্বোধন
- Update Time : ০৬:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জগন্নাথপুর মডেল সাংগঠনিক অফিসের ডিজিটাল কার্যক্রম ২৮ আগস্ট মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।
জগন্নাথপুর মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট ডিভিশনের ইনচার্জ মুহাম্মদ হিফজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা রড সিমেন্ট মার্চেন্ট গ্রুফের সভাপতি জামাল মিয়া তালুকদার, ফারইষ্ট সিলেট সার্ভিস সেন্টারের ইনচার্জ মস্তাক হোসেন, বিশ্বনাথ জোন ইনচার্জ আব্দুল কাদির সুমন, জহির ইনিষ্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম। অনুষ্টানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন লোকমান হোসেন এবং নাতে রাসুল (সা:) পরিবেশন করেন বুরহান উদ্দিন রাসেল। মোনাজাত পরিচালনা করেন হাফিজ নুরুল হক।

























