০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আইসক্রিম ওয়ালা আহত
- Update Time : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘন্টা বাজানোর কারণে বিরক্ত যুবকের হামলায় আইসক্রিম ওয়ালা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া গ্রামে। আহত আইসক্রিম বিক্রেতার নাম গোলাপ খান (৪০)। তিনি হবিবনগর গ্রামের চুনু খানের ছেলে। জানাগেছে, ২৭ আগষ্ট সোমবার বেলা ২ টার দিকে হবিবপুর পশ্চিমপাড়া গ্রাম এলাকায় আইসক্রিম বিক্রেতা গোলাপ খান পিতলের ঘন্টা বাজিয়ে শিশুদের জানান দিচ্ছিলেন “আইসক্রিম লাঘবো আইসক্রিম”। এ সময় ঘন্টার শব্দে বিরক্ত হয়ে যুবক সিপন মিয়ার হামলায় আইসক্রিম ওয়ালা গোলাপ খান আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
























